বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএমের অপসারণ ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শামীম হোসেনের অপশাসন, দুর্নীতি ও ঘুষ গ্রহণের প্রতিবাদে তার দ্রুত অপসারণ ও চূড়ান্ত বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিল্প মালিক ও ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

​রোববার (২৭ সেপ্টেম্বর) পাবনা বিসিক শিল্পনগরী এলাকায় ‘শিল্প মালিক সমিতি, বিসিক শিল্পনগরী, পাবনা’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা শামীম হোসেন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সাথে জড়িত। অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান আন্দোলনকারীরা।

​কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা মো. জহুরুল ইসলাম বাচ্চু ও আব্দুস সেলিম। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিসিক মিল মালিক আহ্বায়ক কমিটির সদস্য এবং নাসিবের সভাপতি এম এ মান্নান, মো. আব্দুল খালেক, মো. আব্দুল্লাহ, মো. শফিকুল ইসলাম, সুক চাঁদ, ভরত ঘোষ, প্রফেসর অলিউল ইসলামসহ প্রায় শতাধিক মিল মালিক ও স্থানীয় ব্যবসায়ী অংশ নেন।

​মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অচিরেই যদি এই বিতর্কিত কর্মকর্তাকে বদলি ও বরখাস্ত না করা হয়, তবে পাবনা বিসিকের সমস্ত মিল-কারখানা বন্ধ রেখে আরও কঠোর ও জোরদার আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

​এদিকে, অভিযুক্ত পাবনা বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম হোসেন ক্যামেরার সামনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি দাবি করেন, সাধারণ ব্যবসায়ীদের সাথে তার কোনো সমস্যা নেই। আন্দোলনরত শতাধিক মিল মালিক ও ব্যবসায়ী প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, আমি তাদের প্রকৃত ব্যবসায়ী বা মিল মালিক মনে করি না। এছাড়া কোনো বক্তব্য দেব না, যে যা পারে করুক।

​কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে বিসিকের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আরও তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে।

পড়ুন:কাজের মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে নেওয়ার পর কিশোরের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন