বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজশাহী অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫৯২ জন, মৃত্যু ১৬ জন

রাজশাহী অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৬ হাজার ৫শত ৯২ জন। চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৪৬জন। তাদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা ১৬জন।

বিজ্ঞাপন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ৯মাসে ডেঙ্গুর প্রকপে মৃত্যু হয়েছে ১৩জন। রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ৯শত ১জন। ইতোমধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে ৮০২ জন। হাসপাতালের তথ্যমতে, রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীরা বেশিরভাগ প্রাপ্তবয়স্ক। ভর্তির রোগীর ৯০১ জন মধ্যে প্রাপ্ত বয়স্ক ৮শত ৩৩জন (৯২.০৫ শতাংশ)। শিশু রোগী ছিলো ৬৮ জন যা প্রায় ৭.৫ শতাংশ। প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৬১০ জন এবং নারী ছিল ২২৩ জন। প্রাপ্তবয়স্ক রোগীদের প্রায় ৭৩ শতাংশ পুরুষ।

গত নয় মাসে ৯শত ১জন রোগীর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। মোট ভর্তি রোগীর তুলনায় মৃত্যুর হার প্রায় ১.৪ শতাংশ। মৃতদের বেশির ভাগের ক্ষেত্রে ডেঙ্গুজনিত গুরুতর জটিলতা, বিশেষ করে ডেঙ্গু উপসর্গের কথা বলা হয়েছে। এই বছরের আগস্ট মাসে রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ উদ্ব্যেগ ছিল অনেক বেশি। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলো ৮জন। গত ৩০ আগস্টে রোগীর সংখ্যা বৃদ্ধি হয় ৫০ জন। এক মাসে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ জন বা ৫২৫ শতাংশ বেড়েছে। আগস্টের ২৯ দিনে ২২১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওই সময়ে ১শত ৭৬জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে তবে ২জনের মৃত্যু হয়।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছে চাঁপাইনবাবগঞ্জে ৬৪৩ জন, সিরাজগঞ্জের ৩৬৩ জন, বগুড়ার ১৬৫ জন, নাটোরে ৫৬ জন, পাবনার ৪২ জন, নওগাঁ জেলা ৪১ জন, জয়পুরহাটে ৪জন এবং রাজশাহীর ২৫ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে।

চলতি সেপ্টেম্বরে রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর প্রকপ অব্যাহত রয়েছে। এই মাসের গত এক সপ্তাহ পর্যন্ত নতুন করে ১শত ৯৭ জন রোগী ভর্তি হয়েছে। তবে চিকিৎসা নিয়ে ফেরত গিয়েছে ১৯৩ জন। ওই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েমৃত্যু হয়েছে ৫জনের। গত এক সপ্তাহের তথ্যমতে গত ১৯ সেপ্টেম্বর ২০ জন, ২০ সেপ্টেম্বর ৩১ জন, ২১ তারিখ ২৬ জন, ২২ তারিখ ২৯ জন, ২৩ তারিখ ২৪ জন, ২৪ তারিখ ৪২ জন এবং ২৫ সেপ্টেম্বর ২৫ জন নতুন রোগী ভর্তি হয়। কিন্ত গত ২৪ তারিখ এক দিনে ডেঙ্গু সংক্রামন নিয়ে ৪২ ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন যথাক্রমে ১২, ১৮, ২৭, ২৫, ২৫, ৪৬ ও ৪০ জন। ফলে এক সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯৩ জন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গনমাধ্যমকে জানান, গত শুক্রবার গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বিপরীতে ৪০ জন রোগী চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাবিবুর রহমান বলেন, সকলের প্রচেষ্ঠায় ডেঙ্গু আক্রান্ত থেকে বাঁচতে হবে। প্রতিদিনের নীয়মনীতির উপর পরিচর্জা করতে হবে। সর্বপরি সচেতনতায় মূল ঔষধ। রবিবার শেষ রিপোর্ট অনুযায়ী রাজশাহীতে ১১৯জন ডেঙ্গু আক্রান্ত, রামেক হাসপাতালে ৯৬৮, চাঁপাইনবাবগঞ্জ ১হাজার ৭শত ২৩জন, নওগাঁ ২৯০জন, নাটোর ১১৫, জয়পুহোট ৭০, বগুড়া ৪৯৫, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪২৯জন, সিরাজগঞ্জ জেলায় ১ হাজার ১শত ৬৩জন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৪ এবং পাবনা হাসপাতালে ৬৪৬জন ডেঙ্গু আক্রান্ত রেকর্ড করা হয়েছে। রাজশাহী অঞ্চলে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৬জন।

পড়ুন:কাজের মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে নেওয়ার পর কিশোরের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন