বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিশ্ব নদী দিবস আজ, ফুল ও কাগজের নৌকা ভাসিয়ে মোংলায় উদযাপন

বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলা নদীতে ফুল ছিটিয়ে ও রঙিন কাগজের নৌকা ভাসিয়ে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে স্থানীয় শিশুরা। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নদী ও জেলে জীবন সুরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সাথে নদী রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন

মোংলার নারিকেলতলায় নদীপাড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উত্তরণ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল নদী ও জেলে জীবন সুরক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ, আলোচনা সভা, র‍্যালি, মানববন্ধন, নদীতে গণ গোসল, সাঁতার এবং হাঁস ধরা প্রতিযোগিতা।

এবারের নদী দিবসের মূল প্রতিপাদ্য ছিল, ‘বন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচবে পানি বাঁচবে, পানি বাঁচবে জীবন বাঁচবে’। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশযোদ্ধা ও পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। তিনি তাঁর বক্তব্যে বলেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর ছাই ও গরম পানি সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ আশেপাশের জলাশয়ের জীববৈচিত্র্য ধ্বংস করছে। নদী ও মানুষের জীবন বাঁচাতে কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য শক্তির রূপান্তর ঘটানো এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তারা নদীকে আদালতের রায় অনুযায়ী ‘জীবন্ত সত্তা’ হিসেবে উল্লেখ করে নদী দখল ও দূষণ বন্ধের দাবি জানান। বিশেষ করে জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্প বর্জ্য থেকে সুন্দরবনের নদী-নালা রক্ষা করার ওপর জোর দেওয়া হয়। আলোচনা সভার আগে শিশুরা নদীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে ফুল ছিটায় এবং প্রতীকী কাগজের নৌকা ভাসিয়ে দেয়। সবশেষে নদীতে ঐতিহ্যবাহী সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পড়ুন:কাজের মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে নেওয়ার পর কিশোরের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন