বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ও শাকির আহমেদ, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন ও সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
সভায় তথ্য অধিকার আইন, জনগণের তথ্য পাওয়ার অধিকার এবং সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:কারাগারে নেওয়ার পথে আসামি পলায়ন, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন