হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের তিন সাংবাদিকের জন্মদিন একই দিনে হওয়ায় সহকর্মীদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার আমেজ তৈরি হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) একই দিনে জন্মদিন হওয়া এই তিন সাংবাদিককে সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিন উদযাপনকারীরা হলেন—মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক ও এনপিবি ও হবিগঞ্জের আয়না-এর প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ তিপু এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর প্রতিনিধি মো. এরশাদ আলী।
একই দিনে তিন সহকর্মীর জন্মদিন হওয়াকে ব্যতিক্রমী ও আনন্দের ঘটনা হিসেবে দেখছেন প্রেসক্লাবের সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়।
সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে আসছি। একই দিনে আমাদের তিনজনের জন্মদিন হওয়াটা আনন্দের বিষয়। আমরা উপজেলাবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি।”
এ বিষয়ে মাধবপুর প্রেসক্লাবের নেতা ও দৈনিক আগামী সময়-এর প্রতিনিধি আবু নাসের জামাল বলেন, “আমাদের পক্ষ থেকে তিন সাংবাদিক সহকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্মদিন আনন্দময় হোক। সাংবাদিকতা ও জনসেবার কাজের মাধ্যমে তারা আরও সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
পড়ুন : বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার


