বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনে কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পুরো কার্যকরী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ফলে আগামী ৩১ অক্টোবরের নির্ধারিত ভোটগ্রহণের আর প্রয়োজন হচ্ছে না।

নবনির্বাচিত কমিটিতে ডায়াবেটিক সমিতির বর্তমান সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান বিশু পুনরায় সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি ও ডায়াবেটিক ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা ও মো. মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এফ.কে.এম. লুৎফর রহমান, মো. শামসুল হক (গানু হাজি), মো. শুকুরুদ্দীন, মো. মাইনুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, মো. নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মো. আহসানুল ইসলাম হাসান।

দাতা সদস্য হিসেবে ডা. মো. আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য হিসেবে মো. এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মো. শামসুল ইসলাম টিপু বলেন, ডায়াবেটিক সমিতির গঠনতন্ত্রের ২০ নম্বর ধারা অনুযায়ী সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। তিনি জানান, প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। সে কারণে আগামী ৩১ অক্টোবরের নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হবে না।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. রবিউল হক ও অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। অন্যদিকে আপিল কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. মোসাদ্দেক হোসেন কাজল এবং সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মাসিদুল হক ও অ্যাডভোকেট সুলতান আহমেদ চৌধুরী।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের সেবার পরিধি সম্প্রসারণ এবং সমিতির চলমান কার্যক্রম আরও গতিশীল করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং জেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ও সচেতনতা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন