বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ফকিরের কাছে ঝাড়ফুঁক, হাসপাতালে নিতে দেরি : ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রিফাত (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিফাত কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে কুশুরা ইউনিয়নের কান্টাহাটী গ্রামের মো. আব্দুলের ছেলে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে জ্বরে ভুগছিল রিফাত। গত ২৩ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, অসুস্থতার কারণ নিয়ে ভিন্ন ধারণা থেকে তাকে হাসপাতালে না নিয়ে এক ফকিরের কাছে নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক করানোর পরও তার অবস্থার উন্নতি হয়নি।

পরে রিফাতকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সূত্রে জানা গেছে, এর আগেও রিফাত জ্বরে আক্রান্ত হয়েছিল। তখন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে অসুস্থতা বাড়লে হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়। তখন চিকিৎসকেরা তার অবস্থা গুরুতর বলে জানান।

রিফাতের মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

পড়ুন : আক্কেলপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন