বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের মতবিনিময়

কুষ্টিয়ায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা টার্কের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এই মতবিনিমিয় অনুষ্ঠিত হয়।

বিপিএইচসিডিওএ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শামসুল ওয়াসে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

বিপিএইচসিডিওএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত জামান তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন, সংগঠনটির রকেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল আওয়াল রাজা, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ শহিদুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আনোয়ারুল কবীর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম ও কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।

এসময় সংগঠনটির দুই শতাধিক সদস্য সহ ৫০জন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং নিয়মনীতি মেনে প্রতিষ্ঠান চালানোর আহ্বান জানানো হয় মালিকদের। একই সাথে যেসব প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স ও যন্ত্রপাতি সহ বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের আহ্বান জানানো হয় প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষকে। এছাড়া প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে যেসব প্রতিষ্ঠান এখনো সংগঠনের সদস্য হননি তাদের সদস্য হওয়ার আহ্বান জানান বিপিএইচসিডিওএ- এর নেতারা।

বিজ্ঞাপন

পড়ুন : তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন