কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্তের মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয়দের সহযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানায়, আন্তর্জাতিক সীমানা পিলার ১৫২/১০-এস থেকে আনুমানিক ১২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের নাসিরাপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে নদীপথে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে জামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের জানালে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা বাধা দিলে ওই ব্যক্তিকে নদীপথে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
এ ঘটনার পর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তের মাথাভাঙ্গা নদীতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সাঁতরে এপার-ওপার করছিলেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা হয় এবং ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়া হয়। এটা পুসি চেষ্টার ঘটনা নয় বলেন তিনি।
পড়ুন : দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
সা/


