বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ভোলায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জিয়া মঞ্চ ভোলা জেলা শাখার সদস্য সচিব মো. নূরে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ।

এছাড়া অনুষ্ঠানে জিয়া মঞ্চের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার নাজাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জিয়া মঞ্চকে আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ জন্য জিয়া মঞ্চের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : ডেঙ্গু-সাপে কাটায় বাড়ছে উদ্বেগ, রেফার রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন