বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সবুজ আখাউড়ার স্বপ্ন, শিক্ষার্থী-পথচারীদের হাতে গাছের চারা

শহরের ব্যস্ত সড়ক। পথ চলতে চলতে হঠাৎ কারও হাতে উঠছে একটি গাছের চারা। শিক্ষার্থীদের চোখে-মুখে তখন অন্য রকম আনন্দ। ছোট্ট একটি চারা, যেন সবুজ ভবিষ্যতের স্বপ্ন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। পৌরসভাকে সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মেয়র পদপ্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া নাছরীন নবী মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও পথচারীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। সালাউদ্দিন ভূঁইয়ার পক্ষে চারা বিতরণ করেন শিক্ষক ও ক্রীড়ানুরাগী আসাদুজ্জামান ভূঁইয়া খোকন এবং শ্রমিক দল নেতা ওসমান মিয়া।

আসাদুজ্জামান ভূঁইয়া খোকন বলেন, শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। চারটি ধাপে আখাউড়া পৌরসভার ১ ও ৪ নম্বর ওয়ার্ডে চারা বিতরণ শেষ হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার অন্য এলাকাতেও এ কার্যক্রম চালানো হবে।

তিনি বলেন, প্রতিবছর ১০ হাজার করে পাঁচ বছরে আখাউড়া পৌরসভায় মোট ৫০ হাজার চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।

উদ্যোক্তাদের ভাষ্য, শুধু চারা বিতরণ নয়, এসব গাছ বেড়ে ওঠার মধ্য দিয়ে আখাউড়া পৌরসভাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

একটি চারা হয়তো আজ ছোট। কিন্তু মাটিতে শেকড় ছড়িয়ে কাল সেটিই হয়ে উঠতে পারে ছায়ার আশ্রয়, পাখির ঠিকানা কিংবা পথচারীর স্বস্তির জায়গা। সেই সবুজ স্বপ্ন থেকেই আখাউড়ার পথে পথে ছড়িয়ে দেওয়া হচ্ছে চারাগাছ।

বিজ্ঞাপন

পড়ুন : ‎শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার আহ্বান বিভাগীয় কমিশনারের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন