বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাবনা শহরে নাশকতার পরিকল্পনাকালে সুজানগর আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওহাবসহ ১৫ জন আটক

পাবনা শহরে নাশকতা সৃষ্টি ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সুজানগর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক নেতাকর্মীদের মধ্যে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক বাকি ১৪ জনের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, রাজনৈতিক নাশকতার পরিকল্পনা নিয়ে একদল নেতাকর্মী মাইক্রোবাসে করে শহরের প্রাণকেন্দ্রে এসে জড়ো হয়। তারা আব্দুল হামিদ রোডে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা আব্দুল ওহাব।

​এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাকে প্রথমবার আটক করেছিল পুলিশ। সে সময় পুলিশ ভ্যান থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় স্থানীয় সমর্থকরা, যাতে ৮ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরুর চেষ্টা করলে চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুরে আবার অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওহাবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। তবে কয়েক সপ্তাহ পর তারা আবারও আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।

​পাবনা সদর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন:এলপি গ্যাসের বাজারে চরম অস্থিরতা, সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন