চোরাচালান ও অপরাধপ্রবণতা কমানোর পাশাপাশি সীমান্ত এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির উদ্যোগে এ সেন্টারের উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার বেকার তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা কর্মসংস্থানের সুযোগ পাওয়ার পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, কর্মসংস্থানের অভাবে সীমান্ত এলাকার অনেক তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকেন। তাঁদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
বিজিবি আরো জানান, সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে প্রাথমিকভাবে ২৫ জন বেকার তরুণকে এক মাসব্যাপী (বেসিক ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পড়ুন : মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


