শারদীয় দূর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে উদযাপন উপলক্ষ্যে জেলার পূজা উদযাপন কমিটির সাথে মতিবিনিময় করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার। আজ বুধবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষের এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের অগ্রীম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার তার বক্তেব্যে, পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে স্ব-স্ব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মন্ডপে পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন পূজা উদযাপন কমিটির নেতাদের। এবং কোথাও কোনো সমস্যা হলে দ্রুত জেলা পুলিশের হটলাইন নাম্বারে অবহিত করার জন্য পরামর্শ দেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, পূজা উদযাপন কমিটির পক্ষে অ্যাড. শংকর মজুমদার, দেবেশ চন্দ্র সরকার, অসিত সিংহ রায় প্রমূখ।
এসময় কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ, ডিআইও (১), জেলার সকল থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন:মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমি/


