বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দিনাজপুরে ১ কোটি ২৯ লাখ টাকার দুষ্প্রাপ্য কষ্টি পাথর উদ্ধার

সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বিদেশে পাচারের চেষ্টা নস্যাৎ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজ্ঞাপন

গত ৩০ সেপ্টেম্বর রাত ২টা ১৫ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, এসআরবি এবং এলআই টিমের যৌথ অভিযানে দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার তেনাপাড়া এলাকা থেকে ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করা হয়।

পরে ভোর ৪টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দোহর এলাকায় দ্বিতীয় দফা অভিযানে আরও ৪টি কষ্টি পাথরসহ মোট ৫টি খণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃতগুলোর মধ্যে রয়েছে ৮৭ কেজি ১০০ গ্রাম ওজনের বেলে পাথর, ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের শ্বেত পাথর এবং ৩৫ কেজি ৬০০ গ্রাম, ১৬ কেজি ৮০০ গ্রাম ও ১৮ কেজি ৬০০ গ্রাম ওজনের তিনটি কষ্টি পাথরের খণ্ডাংশ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের সম্পদ সংরক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের।

উদ্ধারকৃত পাথরের সিজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অপরিমেয়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা-ভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।”

পড়ুন : ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন