বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন, নতুন নাম এসআরইউ

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিদ্যমান এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ সই করা আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে। এ পরিবর্তনের ফলে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় অনুমোদিত পদের কোনো পরিবর্তন হবে না।

আদেশে আরও বলা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি এ-সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে হবে।

সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের কথা উল্লেখ করা হয়েছে।

আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

ওটিপি ছাড়া সচিবালয়ে প্রবেশ নয়

এদিকে বাংলাদেশ সচিবালয়ে কোনো দর্শনার্থী ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ছাড়া প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে।

এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পড়ুন : দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন