চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
শুক্রবার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ইব্রাহিম সওদাগর, জঙ্গলখাইন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম সিকদার, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল মেম্বারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


