গাজীপুর মহানগরের বোর্ড বাজার ডেগেরচালা, ফকির মার্কেট এলাকায় স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরবর্তীতে আরো ৩ টি ইউনিট ঘটনাস্থলের উপস্থিত হয়ে বর্তমানে নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, দুপুর পৌনে তিনটার দিকে গাজীপুর মহানগরের বোর্ড বাজার ডেগেরচালার, ফকির মার্কেট এলাকায় স্থানীয় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের পরিমাণ বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান।
ফায়ার সার্ভিসের হেড কোয়াটারের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, গাজীপুরের গাছা থানাধীন এলাকার মেট্টিক্স গার্মেন্টসের ৮ তলা ভবনের তিন তলায় আগুন লাগে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮ ইউনিট কাজ করে যাচ্ছে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন : সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার


