বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে দুর্ঘটনায় দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।

বন্দর থানার এফআইআর নং-৭ অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার মো. ইউনুস কুমিল্লা সদর দক্ষিণ থানার শালমানপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। অপর আসামি মো. আল আমিন কুমিল্লার বরুড়া থানার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বন্দর রেললাইন এলাকায় মদনগঞ্জ থেকে মদনপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেওয়ার পর সড়কের পাশের দোকানে উঠে যায়। এতে দোকানে বসে থাকা ইউনুস মিয়া নিহত হন। এ ঘটনায় দোকানমালিক সেলিম মিয়াসহ কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন