কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৯হাজার দু’শ ৫০ কেজি সার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এর মধ্যে রয়েছে ৩হাজার ৫’শ কেজি মিউরেট অব পটাশ, ৪হাজার কেজি টিএসপি এবং ১হাজার ৭’শ ৫০ কেজি ফসফেট। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার পদ্মা নদীর পুরাতন ঠোটারপাড়া এলাকা থেকে এসব সার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আজ সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সারের ব্যাপারে আইনঅনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন