দিনাজপুরে শহরের লালবাগ উন্নয়ন ক্লাব প্রাঙ্গনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম,সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার,ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান, ডিরেক্টর লায়ন মোঃ রফিকুল আমিন বাবু,ডিরেক্টর লায়ন মোঃ রেজোয়ান হোসেন চৌধুরী রানা, ডিরেক্টর লায়ন মোঃ মোজাফফর আলী মিলন, সদস্য লায়ন এএফএম শফিকুল ইসলাম দুলু, লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার, অফিস সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ) ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রায় চার শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল মতিন ও ডাঃ মোঃ ইসতিয়াক চৌধুরী।
পড়ুন : বিশ্ব শিক্ষক দিবসে শ্রীপুরে ৩২ অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা


