টাঙ্গাইলে গাঁজা নিয়ে গ্রেপ্তার হওয়া সেই কৃষকদল নেতাকে আজীবন বহিষ্কার

টাঙ্গাইলের সখীপুরে ১শ’ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হেলাল সিকদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্য সচিব শাহাদত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ কেজি গাঁজা নিয়ে ধরা পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে নির্বাচন না করে হরিণ প্রতীকের পক্ষে নির্বাচন করায় হেলাল শিকদারকে তখনই মৌখিকভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তাই তিনি প্রকৃতপক্ষে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নন। কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার সখীপুর উপজেলা কৃষকদল নেবে না। তাই তাঁর এই অনৈতিক কাজের জন্য কৃষকদল থেকে আজীবন বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গতকাল রোববার ভোর রাতে সখীপুর উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হেলাল সিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এসআরবির উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন