হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ২৯১ জন হাম উপসর্গের রোগীসহ এ সংখ্যা বেড়েছে।

এ সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৫১৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯০ জন।

মৃত্যুর হিসাবেও হাম উপসর্গে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।

হামের প্রধান লক্ষণগুলো

হাম আক্রান্ত হলে শুরুতেই শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো—

তীব্র জ্বর: হাম শুরু হওয়ার পর আক্রান্ত ব্যক্তির শরীরে তীব্র জ্বর দেখা দেয়। অনেক সময় এই জ্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।

সর্দি ও কাশি: অনবরত নাক দিয়ে পানি পড়া, হাঁচি এবং তীব্র শুকনো কাশি হামের প্রাথমিক উপসর্গগুলোর অন্যতম।

চোখের সমস্যা: আক্রান্ত ব্যক্তির চোখ লাল হয়ে যেতে পারে। একই সঙ্গে চোখ দিয়ে অনবরত পানি পড়া এবং আলোয় তাকালে চোখে অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে।

মুখের ভেতর সাদা দাগ: জ্বর শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে গালের ভেতরের অংশ বা মাড়ির পাশে ছোট ছোট লবণের দানার মতো সাদাটে দাগ দেখা দিতে পারে। এগুলোকে কপলিক স্পট বলা হয়।

লালচে ফুসকুড়ি বা র‍্যাশ: হামের সবচেয়ে প্রধান লক্ষণগুলোর একটি হলো শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত জ্বর হওয়ার ৩ থেকে ৫ দিন পর কানের পেছন ও মুখমণ্ডলে লাল দানাদার ফুসকুড়ি দেখা দেয়। পরে তা ঘাড়, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে।

শারীরিক দুর্বলতা ও অরুচি: হাম হলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়তে পারে। মাংসপেশিতে ব্যথার পাশাপাশি খাবারের প্রতি তীব্র অরুচিও দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর সঙ্গে পাতলা পায়খানা বা বমিও হতে পারে।

পড়ুন : মানিকগঞ্জে মা-ছেলে হত্যা মামলায় দেবরের ১০ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন