জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জয়পুরহাটে জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অ্যানিমেল হেলথ অফিসার অ্যাসোসিয়েশনের (আহজ) উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সবুজনগর সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

বিজ্ঞাপন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিরউদ্দীন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. রুস্তম আলী, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আব্দুল হাকিম এবং আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মামুনুর রশীদ।

এছাড়া আয়োজক সংগঠন ‘আহজ’-এর সভাপতি এ এস এম মাজহারুল হক (সেনজু), সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (রকি), জয়পুরহাট সদর থানা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক দিলদার হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ডেঙ্গু থেকে সুরক্ষায় নিজ নিজ বসতবাড়ি, অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন