চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির শপথগ্রহণ, নূতনকে আজীবন সম্মাননা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এদিন পুরো এফডিসিকে বরেণ্য নৃত্যপরিচালকদের মুখ দিয়ে সাজানো হয়। তাদের স্মৃতি আর ঐতিহ্যকে থিম করে পুরো অনুষ্ঠান আগত সকলকে নস্টালজিক করে তোলে। ভেতরে সংকুলান না হওয়ায় বাইরের মাঠে প্রজেক্টর চেয়ার দিয়ে অতিথিদের বসানোর ব্যবস্থা করা হয়।

নতুন কমিটির উপদেষ্টা হলেন যথাক্রমে- আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। কমিটির নতুন সভাপতি হলেন, দুই বাংলার গুণী নৃত্যশিল্পী মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ খান (কালু), সহসভাপতি সালাম রিজভী, সহসভাপতি ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধক্ষ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব), প্রচার ও দফতর সম্পাদক সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যুগ্মভাবে ইভান শাহরিয়ার সোহাগ ও সজীব মাহমুদ মাইকেল, আর্ন্তজাতিক সম্পাদক যুগ্মভাবে রোহান-বিল্লাল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে স্থান পেয়েছেন যথাক্রমে- রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জমিসউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল, অপু-বিল্লাল।

এফডিসিস্থ ৮ নং ফ্লোরে আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এদিন খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা ও উত্তরীয় দিয়ে বরণ করেন রূপবানকন্যা সুজাতা। এই মঞ্চে চতুর্থ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা নূতনকে নিয়ে স্টেজে ওঠেন। এরআগে তিনি বয়োজেষ্ঠ হিসেবে নূতন ও সুজাতার পা ছুঁয়ে সালাম করে উপস্থিত সকলের প্রশংসা কুড়ান।

শপথগ্রহণ অনুষ্ঠানে নূতনকে ট্রিবিউট করে বেশকিছু জনপ্রিয় গানের নৃত্যায়োজন করা হয়। এরমধ্যে ‘ওরা ১১জন’ সিনেমার ‘এক সাগরও রক্তের বিনিময়’ গানটিও ছিলো। মাঝে দীঘির পার্ফমেন্সে সকলেই নড়েচড়ে বসেন। এরপর সর্বশেষ নতুন কমিটির সকলের সম্মানে নূতন নিজে তিনটি গানের মুখরা অংশে নৃত্য পরিবেশন করেন। এসময় উপস্থিত সকলেই হাততালি দিয়ে তাকে উৎসাহ দেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বারিশা হক, যিনি পুরো আয়োজনকে সুচারুভাবে পরিচালনা করেন। শপথ গ্রহণ পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, চলচ্চিত্রের নৃত্যশৈলীর মানোন্নয়ন এবং শিল্পীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বরেণ্য নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকনের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া দরখাস্ত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এদিন উপস্থিত ছিলেন দেশের এক সময়ের চিত্রনায়িকা পলি, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক জয় চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, সুব্রত, শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান, পরিচালক কবিরুল ইসলাম রানা, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ চলচ্চিত্র জগতের আরও অনেক পরিচিত মুখ।

পড়ুন : পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের ফ্রান্সিস হালজেন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন