টাঙ্গাইলে দুর্গাপূর্জা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূর্জা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের পুলিশ সুপার শামছুল আলম সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা পূর্জা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
এসময় জেলার সকল উপজেলার পূর্জা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত বছরের চেয়ে এ বছর পূর্জা মণ্ডপের সংখ্যা বেড়েছে। মন্ডবের নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সার্বক্ষণিক কাজ করবে৷ প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানানো হয়। এছাড়া নিদিষ্ট সময়ে প্রতিমা বিসর্জ্জনের জন্য আহবান জানানো হয়েছে৷

পুলিশ সুপার শামছুল আলম সরকার বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে৷ আশা করছি সকলের সহযোগিতায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাব পূর্জা অনুষ্ঠিত হবে।

পড়ুন : বাদ পড়া ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন