ভেদরগঞ্জে শিশু সুরক্ষার বর্তমান পটচিত্র ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক

নাগরিকতা প্রোগ্রাম, সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর আওতায় সুইজারল্যান্ড দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর অর্থায়নে এবং নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প), ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) ও সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সোডেপ)-এর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়নাধীন Gender Uplifting for Inclusive Development and Community Empowerment (GUIDANCE) প্রকল্পের উদ্যোগে শরীয়তপুরের ভেদরগঞ্জে শিশু সুরক্ষার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

‘শিশু সুরক্ষার বর্তমান পটচিত্র ও করণীয়’ প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক ফেসিলিটেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন GUIDANCE প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাহিদুল ইসলাম। অনুষ্ঠান তথ্যচিত্র উপস্থাপন করেন GUIDANCE প্রকল্পের জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আল আমিন হোসাইন জয় ।

বৈঠকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা ভেদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা এবং ৮টি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় শিশুদের প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও শোষণ, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার, মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল নিরাপত্তাসহ শিশু সুরক্ষার বিভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ এর তথ্য চিত্র তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সরকারি সেবাগুলো আরও কার্যকর করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সেবা ও রেফারেল নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, কমিউনিটি, স্থানীয় সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সমন্বিত ভূমিকা জরুরি।

বৈঠকে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারি দপ্তর, স্থানীয় সরকার ও সুশীল সমাজের মধ্যে সমন্বয়, অংশীদারিত্ব ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পরে শিশু সুরক্ষায় স্থানীয় পর্যায়ে করণীয় ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শেষে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

পড়ুন:দিনাজপুরে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন