নাসিরুদ্দীন পাটওয়ারীকে আমারই এক ছোট ভাই মেরেছে : জেলা ছাত্রদলের সদস্য সচিব

কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেছেন, নাসিরুদ্দীন পাটওয়ারীকে আমারই এক ছোট ভাই মেরেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জেলা ছাত্রদলের সদস্য সচিব বলেন, নাসিরুদ্দীন পাটওয়ারী,আপনারা কিছুদিন আগে দেখেছেন, কুষ্টিয়ায় এসে উত্তম-মাধ্যম খেয়ে চলে গেছে। উত্তমমাধ্যম দিয়েছে, আমি জোর গলায় বলতে পারি আমারই এক ছোট ভাই ছিল। সে বেয়াদব তাকে (নাসিরুদ্দীন) মারার প্রয়োজন ছিল, তাকে মারছে। তাকে জনসাধারণও মারছে, সেখানকার দোকানদারও মারছে। তার মুখের ভাষার কারণে।

তিনি আরো বলেন, এরা জীবনে কোনদিন বাংলাদেশের রাজনীতিতে কোন উজ্জ্বল নক্ষত্র হতেও পারবে না, এরা বাংলাদেশের রাজনীতির একটি কীট-পতঙ্গ হিসেবে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে আমি মনে করি।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে ২ হাসপাতাল ও ফিলিং স্টেশনে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন