মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালমান সাদিক সাইফ (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে জোহর বারুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের মো. সাজন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহত সালমান সাদিক সাইফের একমাত্র বোন লিজা জানান, সাইফ একটি বেসরকারি কোম্পানির পণ্য ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। গতকাল সন্ধ্যায় কাভার্ড ভ্যানে পণ্য ডেলিভারি করতে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে তাদের গাড়ির সামনে আরেকটি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় কবলিত হয়ে উল্টে তাদের কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে চালকের কিছু না হলেও গুরুতর আহত হয় সাইফ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থা শেষ নি:স্বাস ত্যাগ করেন।

তিনি আরও জানান, আমরা একবোন ও তিন ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন সবার ছোট। গত কোরবানির ঈদে দেশে ছুটিতে এসে বিয়ে করেন। এরপর আবার ফিরে যায়। আমার ভাইয়ের মরদেহ যেন দ্রুত আমাদের কাছে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন