সিংগাইরে ছুরিকাঘাতে পোশাককর্মীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

মানিকগঞ্জের সিংগাইরে রাশেদুল ইসলাম (৩৮) নামে এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর নিহতের স্ত্রী হাসনা আক্তার পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার এসকেএইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী হাসনা একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা ওই এলাকায় বাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন রাশেদুলের বাড়িতে ছুটে যান। ঘরের ভেতরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দরজা বন্ধ থাকায় প্রথমে তাঁরা ভেতরে ঢুকতে পারেননি। পরে দরজা খুলে রাশেদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলে পথেই তাঁর মৃত্যু হয়।

প্রতিবেশীদের ভাষ্য, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে রাশেদুল ও তাঁর স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের ছেলে ও মেয়ের অভিযোগ, ঘটনার সময় তাঁদের মায়ের কাছে একটি ছুরি ছিল। মেয়ের দাবি, কয়েক দিন আগে তাঁর মা একটি ধারালো ছুরি এনে আলমারিতে রেখেছিলেন। তবে শিশুদের এসব বক্তব্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম-১ বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে গুলি, অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন