ফটিকছড়িতে দ্বিতীয় বিয়ের আট মাস পর নারীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে মর্তুজা এলায়েস লাকি আকতার (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরামের হচ্ছারঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মুনসেফ আলী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাকি আকতার ওই এলাকার মো. ইউনুছ প্রকাশ মনার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ইউনুছ বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজ করেন। একপর্যায়ে শোবার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনদের সহায়তায় তাঁকে নিচে নামানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লাকি আকতার ও ইউনুছ বিবাহবন্ধনে আবদ্ধ হন। লাকি নগরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই তাঁদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর তাঁরা খিরামে আলাদাভাবে বসবাস করছিলেন। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে নিহতের ভাই-বোনেরা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় তাঁদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

পড়ুন: বন্দরে বিল থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন