সারের ডিলার পয়েন্ট স্থানান্তরের প্রতিবাদে লালমনিরহাটে কৃষকদের ক্ষোভ

লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বানভাসা মোড় থেকে সারের ডিলার পয়েন্ট ‘মেসার্স কৃষি মেলা এন্টারপ্রাইজ’-কে ১০ কিলোমিটার দূরে খুনিয়াগাছ ইউনিয়নে স্থানান্তরের খবরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। চরম ভোগান্তির আশঙ্কায় তারা অবিলম্বে ডিলার পয়েন্টটি বানভাসা মোড়েই বহাল রাখার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনও জমা দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

বিজ্ঞাপন

​স্থানীয় সূত্রে জানা যায়, বানভাসা মোড়ের ওই ডিলার পয়েন্ট থেকে দীর্ঘদিন ধরে আশপাশের প্রায় ৮০০ কৃষক পরিবার সার সংগ্রহ করে আসছিলেন। কিন্তু রোববার (১১ অক্টোবর) সকালে সার নিতে এসে কৃষকরা জানতে পারেন, পয়েন্টটি এখান থেকে ১০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। হঠাৎ এমন সিদ্ধান্তে বাকরুদ্ধ ও বিপাকে পড়েন সেখানে উপস্থিত সাধারণ কৃষকরা ডিয়ার পয়েন্টের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে দাবি জানান।

​ক্ষুব্ধ কৃষকরা জানান, ১০ কিলোমিটার দূরের নতুন পয়েন্ট থেকে সার সংগ্রহ করতে গেলে তাদের যাতায়াত খরচ যেমন কয়েকগুণ বাড়বে, তেমনি এক বস্তা সার আনতেই পুরো দিন নষ্ট হবে। কৃষি কাজের ভরা মৌসুমে এমন সিদ্ধান্ত তাদের চরম ভোগান্তিতে ফেলবে।

​স্থানীয় কৃষক মানজারুল ইসলাম মঞ্জু বলেন, গত ১৭ বছর এখানে কোনো সারের ডিলার পয়েন্ট ছিল না, ৫ই আগস্টের পর এটি এখানে দেওয়া হয়েছে। তারপর থেকে আমরা নির্বিঘ্নে সার নিয়ে চাষাবাদ করতে পারছি। সারা দেশে যখন সার সংকট দেখা দিয়েছিল, তখনও আমরা এখান থেকে নিয়ম মেনে সার পেয়েছি। হঠাৎ জানতে পারলাম এটি সরিয়ে নেওয়া হবে। ১০ কিলোমিটার ঘুরে সার কেনা আমাদের জন্য চরম ভোগান্তির। পয়েন্টটি এখান থেকে সরিয়ে নিলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব।

​আরেক কৃষক রাশিদুল ইসলাম বাবু বলেন, বানভাসা মোড়ের ডিলার পয়েন্ট থেকে সার নিয়ে আমরা কোনো ভোগান্তি ছাড়াই চাষাবাদ করছি, যা হয়তো অনেকের সহ্য হচ্ছে না। আমাদের ডিলার পয়েন্টটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার অর্থ হলো আমাদের পেটে লাথি মারা। আমরা সরকার প্রধান ও সংশ্লিষ্টদের কাছে দাবি জানাচ্ছি, পয়েন্টটি যেন কোনোভাবেই এখান থেকে সরানো না হয়।

​এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানান, কৃষকদের লিখিত আবেদনের বিষয়টি তারা অবগত হয়েছেন। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কৃষকদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে দ্রুতই প্রয়োজনীয় ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন