ফতুল্লায় হাত-পা বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ২০ বছর।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পড়ুন : বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন