জনতার ইউএনও হিসেবে খ্যাত মুসা নাসের চৌধুরীকে পদায়নের জন্য রংপুর বিভাগে বদলি

পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনতার ইউএনও হিসেবে খ্যাত মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। গত ৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০১১.২৬-৬৮৩ স্মারকের প্রজ্ঞাপনে তাকে পদায়নের জন্য রংপুর বিভাগে ন্যস্ত করার আদেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইউএনও মুসা নাসের চৌধুরীকে রাজশাহীর বাগমারা এবং বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল।

উল্লেখ্য,মুসা নাসের চৌধুরী ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী নভেম্বরে চরম সংকটকালীন সময়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাটমোহরে যোগদানের পর থেকেই তিনি জনতার ইউএনও হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। গাইবান্ধা জেলার বাসিন্দা মুসা নাসের চৌধুরী অল্পদিনের মধ্যেই তিনি সর্ব মহলের গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং তার অসংখ্য মানবিক কাজে ভূয়সী প্রশংসিত হয়েছেন। এ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তার ভূমিকা,সাহায্যের হাত বাড়িয়ে সাধারণ মানুষের কাতারে দাঁড়ানোসহ গঠণমূলক নানা কাজে সফলতার স্বাক্ষর রেখেছেন মুসা নাসের চৌধুরী।

তিনি ২০২৩ সালের ২০ জুলাই ইউএনও হিসেবে চাটমোহরে যোগদানকৃত রেদওয়ানুল হালিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

পড়ুন : ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল : বিমানবন্দরে অপেক্ষায় হাজার হাজার যাত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন