ধামরাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ফ্যামিলি কার্ডের খানা জরিপ

ঢাকার ধামরাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের খানা জরিপ। প্রাথমিক পর্যায়ে উপজেলার দুটি ইউনিয়ন ও ধামরাই পৌরসভার একটি ওয়ার্ডে এ জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রোববার (১১ অক্টোবর) ধামরাই উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জরিপকাজে নিয়োজিত সুপারভাইজার ও জরিপকারীদের হাতে ট্যাব তুলে দেন সংসদ সদস্য তমিজ উদ্দিন। ট্যাব গ্রহণের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তথ্য সংগ্রহ ও খানা জরিপ পরিচালনার প্রস্তুতি শুরু করেন মাঠপর্যায়ের কর্মীরা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কুল্লা ও চৌহাট ইউনিয়ন এবং ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে খানা জরিপ পরিচালনা করা হচ্ছে। এ জরিপের মাধ্যমে নির্ধারিত এলাকার পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ফ্যামিলি কার্ড কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড পেতে কিংবা জরিপে নাম অন্তর্ভুক্ত করতে কোনো ধরনের ফি বা টাকা দেওয়ার প্রয়োজন নেই।

কার্ড প্রাপ্তির ক্ষেত্রে কোনো অনিয়ম বা আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। কেউ ফ্যামিলি কার্ডের নামে অর্থ দাবি করলে দ্রুত উপজেলা প্রশাসনকে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন