খাগড়াছড়িতে জেলার যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ।
যুবসমাজের বিভিন্ন বিষয়, তাদের প্রত্যাশা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার আয়োজিত এ মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন এলাকার যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে যুবকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সামাজিক কর্মকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের মেধা, শ্রম ও নেতৃত্বের যথাযথ বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে সমাজের নানা অনিয়ম ও সংকট মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় অংশ নেওয়া যুবসমাজের প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি, প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরেন। এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যুবসমাজের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চীপ, রাজা সাচিংপ্রু চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পড়ুন:আন্দোলনের ২১তম দিনে তালা ভেঙে উপাচার্যের প্রবেশ
ইমি/


