কুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান এম এ জলিল, চাইছেন এলাকাবাসীর দোয়া ও সমর্থন

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ জলিল। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
কুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া গ্রামের কৃতী সন্তান এম এ জলিল। তিনি ১৯৯৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শৈশব থেকেই কুনিয়া ইউনিয়নের মাটিতে বেড়ে ওঠা এম এ জলিল এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনা কাছ থেকে দেখেছেন বলে জানান। সেই অভিজ্ঞতা থেকেই জনপ্রতিনিধি হয়ে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামতে চান।
এম এ জলিল বলেন, “আমার একমাত্র লক্ষ্য হলো প্রিয় কুনিয়া ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। সবার সহযোগিতা পেলে কুনিয়া ইউনিয়নকে উন্নয়নের একটি মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”
তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। যুবসমাজ যেন বিপথে পরিচালিত না হয় এবং প্রতিটি পরিবার যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যেও কাজ করার কথা জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে এম এ জলিল বলেন, “আমি কথার রাজনীতি নয়, কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে চাই। জনগণের পাশে থেকে তাঁদের সমস্যা শুনতে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ইউনিয়নবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, শিক্ষিত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা করব।”
তাঁর নির্বাচনী ভাবনায় রয়েছে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন। একই সঙ্গে কৃষক, জেলে, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টিও গুরুত্ব পেয়েছে তাঁর পরিকল্পনায়।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে কুনিয়া ইউনিয়নকে আরও উন্নত, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী জনপদে পরিণত করার প্রত্যাশা তাঁর।
এম এ জলিল বলেন, ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। তিনি কুনিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান।

বিজ্ঞাপন

পড়ুন:আন্দোলনের ২১তম দিনে তালা ভেঙে উপাচার্যের প্রবেশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন