আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন।
মাদকমুক্ত সমাজ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি উঠান বৈঠকের মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা জানার চেষ্টা করছেন।
ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের জানান, আগামী প্রজন্মের জন্য মাদকমুক্ত সমাজ গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে যুবসমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছি এবং আরো বড় পরিকল্পনা রয়েছে।গণসংযোগের অংশ হিসেবে আমি বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সমস্যার কথা জানান চেষ্টা করছি এবং সকলের জন্য দোয়া কামনা করছি। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মতামত ও প্রত্যাশার কথা শুনেছি।
এলাকার সচেতন মহলের মতে, ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধির সক্রিয় ভূমিকা, সরকারি সহায়তার সুষ্ঠু বণ্টন এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও সমর্থন থাকলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পথ আরও সুগম হতে পারে বলে তাঁরা মনে করেন।
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের যাদবপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা, নাগরিক অধিকার এবং সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
পড়ুন : আইএমএফের সাথে জটিলতা সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী
সা/


