নলছিটিতে অটোরিকশা ছিনতাইকালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশা ছিনতাইকালে দুই ছিনতাইকারী কে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

চালককে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি নিয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে নলছিটি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে সুধাশং মাস্টারের বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতাপ গ্রামের মো. মজিবর রহমান (৬০), পিতা মৃত আমজেদ আলী বেপারী, তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেন। পরে তাঁরা অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় মজিবর রহমান চিৎকার করলে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুই ব্যক্তিকে অটোরিকশাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা এলাকার মো. জামাল সিকদারের ছেলে মুসফিকুর রহমান দিপু(২৩) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার বলইকাঠি এলাকার রশিদ হাওলাদার ওরফে সমির রায়ের ছেলে মো. হাবিব( ২৫)।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পড়ুন : আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন