গাইবান্ধায় দুই দিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধায় দুই দিনব্যাপী ‘বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা’ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

​সোমবার (১২ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

​বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মো. সাইফুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াসিউল হাবিব প্রমুখ।

​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক জ্ঞান তুলে ধরতে মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান মানে শুধু বইয়ের পাতায় সূত্র মুখস্থ করা নয়; বরং কৌতূহলী হওয়া, চারপাশের জগতকে প্রশ্ন করা এবং বিভিন্ন সমস্যার ব্যবহারিক সমাধান খুঁজে বের করা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে যেসব প্রকল্প উপস্থাপন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি বাস্তব জীবনে সাহসী, বিশ্লেষণধর্মী ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। বক্তারা অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের নির্দেশক শিক্ষকদের অভিনন্দন জানিয়ে সবার সাফল্য কামনা করেন।

​আগামীকাল মঙ্গলবার (মেলার দ্বিতীয় দিনে) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

পড়ুন : আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সা/
​

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন