ÔInternational Seminar on Mycology, Biotechnology and Sustainable Environment (ISMBSE) -এর অংশ হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন আজ সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪৪নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আতিকুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন (Keynote Speaker) করেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির ‘স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশন’-এর অধ্যাপক ড. হে শুয়াংহুই (Dr. He Shuanghui)। রিসোর্স পারসন (Resource Person) ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (ঈঅঝ) ‘ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজি’-র সহযোগী অধ্যাপক ড. লিউ শি-লিয়াং (Dr. Liu Shi-Liang)|
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ও রিসোর্স পারসন তাদের গবেষণার অভিজ্ঞতা এবং গবেষণাক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি, তারা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাঁরা চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ অন্বেষণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
এই প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার ফলাফল বিনিময় এবং বৈজ্ঞানিক উপস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পান জানিয়ে বক্তারা বলেন, একই সঙ্গে মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ উন্নয়নে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস সহ শিক্ষক শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সা/


