শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে সুবিধা পাবেন ৪০ লাখ নারী

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সোমবার (১২ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা হলরুমে এ কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে , উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাহা উদ্দিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা প্রদানের জন্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় পরিবারের আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন করে প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন করা হবে। এ জন্য তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে যোগ্য উপকারভোগী নির্ধারণ করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর ২০২৬-এর মধ্যে দেশব্যাপী প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরের মধ্যে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে মাদক জব্দ: তরুণ গ্রেফতার, নারী পলাতক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন