সিরাজগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা, ২.৫০ গ্রাম হেরোইন ও নগদ ৫৭ হাজার ৬শ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌরসভার সয়াগোবিন্দ ভাঙাবাড়ী বৌবাজার মহল্লায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো, সয়াগোবিন্দ ভাঙাবাড়ী বৌবাজার মহল্লার মোছা. মুন্নী বেগম (৩৫), তাঁর স্বামী কাঞ্চন কুমার শীল (৩৮)।
সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ক’ সার্কেলের একটি চৌকস দল বিশেষ অভিযানটি চালান। এ সময় অভিযুক্ত দম্পতির নিকট থেকে ১০০ পিস ইয়াবা, ২.৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫৭ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের নিয়মিত জিরো টলারেন্স অভিযান পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পরিচালনা করা এই বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে করেছি।
তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. নিজাম উদ্দিন খান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পড়ুন : শ্রীপুরে ভুয়া বিলে খাদ্য গুদাম কর্মকর্তার অর্থ আত্মসাৎ


