মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
তবে এ বিষয়ে মাদারীপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হাসিবুল্লাহ জানান, আমাদের সমাবেশে নষ্ট করার জন্য কিছু  দুষ্কৃত লোকজনের বোমা বিস্মানে ঘটনা ঘটিয়েছে। আমরা সমাবেশ সুষ্ঠু শান্তি পাবে না করতে পারি। প্রশাসনের জোর দাবি জানাই দ্রুত তদন্ত করে তাদের আইনের আওতায় আন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

পড়ুন:এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সৌদি যুবরাজ, কিন্তু কেন?

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন