কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাত দলের সদস্যদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় সিপি কারখানার গেটসংলগ্ন মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার রাধানগর বটতলা গ্রামের জিন্নত আলীর ছেলে রুবেল মিয়া (৩১) এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর গ্রামের জামশেদ প্রামাণিকের ছেলে তুহিন প্রামাণিক (৩৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে চন্দ্রা সিপি গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মহাসড়কের পাশে ৬ থেকে ৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, পালানোর সময় ডাকাত দলের সদস্যদের হামলায় এসআই তাইফুর রহমান গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পরে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেল কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন