নওগাঁয় রাতে ১২০ বস্তা সার পাচারের চেষ্টা, হাতেনাতে আটক করল স্থানীয়রা

নওগাঁ সদর উপজেলা থেকে অন্য জেলায় ১২০ সার (ডিএপি) পাচারকালে দুটি গাড়ি আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নেয়।

বিজ্ঞাপন

​মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এ ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানায়, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুই নসিমন ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়া হয়। গাড়ি দুটি হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তারা অসংলগ্ন কথা বললেও পরবর্তীতে জনরোষের মুখে স্বীকার করে যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।

​ঘটনার খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরবর্তীতে পুলিশ ও প্রশাসন আসছে জানতে পেরে তিনি সুকৌশলে সটকে পড়েন।

​তবে সটকে পড়ার আগে ম্যানেজার মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সার কার কাছে বিক্রি করা হয়েছিল বা গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

​এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশ সাথে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

​ইউএনও আরও বলেন, জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

পড়ুন : টঙ্গীতে ঔষধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন