ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

ঢাকার ধামরাইয়ে একটি সেমিপাকা বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘আকলিমা ভিলা’ নামের ওই বাড়িতে আগুন লাগে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিটের সদস্যরা দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় ৭০০ বর্গফুট আয়তনের সেমিপাকা বসতবাড়িটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

পড়ুন : টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন