নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে তর্কের জেরে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার হাতে মারধরসহ লাঞ্ছিত হয়েছেন কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা একরামুনন্নেছা বিউটি নামের এক শিক্ষিকা৷ ১৪ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে।
হামলার শিকার শিক্ষিকা একরামুন্নেছা বিউটি জানান, সরকার পরিবর্তনের ২০২৪ সালের আগষ্ট মাসের ১০ থেকে ১২ তারিখে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবজান মোল্লার সাথে একটি প্রাইমারী স্কুলের চুপিসরে কমিটি গঠন নিয়ে তর্ক হয়। ওই তর্কের জেরে বুধবার দুপুরে স্কুল লাইব্রেরীতে প্রবেশ করে প্রধান শিক্ষকের নির্দেশে প্রথমে লাঞ্ছিত করে। একই সময় কিল ঘুষি দিয়ে মারাত্নক আহত করে। এ সময় উপস্থিত শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদের আওয়ামীগের দোসর বলে গালিগালাজ করে চলে যায় আফজাল মোল্লা।
এসব বিষয়ে অভিযুক্ত আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, বিউটি আওয়ামী লীগের দালাল। তার বিষয়ে জানতে সরাসরি কথা বলবো বলেই ফোনে কথা বলা বন্ধ করে দেন তিনি।
এ সময় অভিযুক্ত প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এমন পরিস্থিতি হবে বুঝতে পারিনি।
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ঘটনা তদন্ত চলছে। বিষয়টি দেখবো।
পড়ুন : দ্রুততম সময়ে শহিদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে : মীর শাহে আলম


