ধরা দিয়েছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার মায়াবী সৌন্দর্য চোখে দেখতে সুদূর ইউরোপ আমেরিকা থেকে ও আসছেন পর্যটকরা।
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খালি চোখে দেখা মিলছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভোরের প্রথম আলোয় কখনও লাল,কখনও গোলাপি, আবার কখনও শুভ্র বরফে মোড়ানো রূপে ধরা দিচ্ছে এই পর্বতচূড়া। মুগ্ধতা ছড়ানো এ দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত সহ ইউরোপ আমেরিকা থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটন বিকাশে সরকারের উদ্যােগের দাবী আগত পর্যটকদের৷ অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
মেঘমুক্ত আকাশে ধরা দিয়েছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভোরের প্রথম সূর্যের আলোয় বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় বদলে যায় রঙ। কখনো লালচে, কখনো গোলাপি, আবার কখনো শুভ্র সাদা,প্রকৃতির এমন রঙিন আয়োজনে মুগ্ধ পর্যটকেরা।
হেমন্তের এ সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে তুলনামূলক স্পষ্ট দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আকাশ পরিষ্কার থাকলে ভোরের আলোয় সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায় পর্বতশৃঙ্গটির সৌন্দর্য। তবে আবহাওয়া ও মেঘের আনাগোনার কারণে সব দিন সমানভাবে দেখা মেলে না।
কয়েক দিন অপেক্ষার পর পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে আনন্দে আত্মহারা দর্শনার্থীরা। কেউ মুঠোফোনে, কেউবা ক্যামেরায় ধারণ করছেন হিমালয়ের এই অপরূপ দৃশ্য। শুধু পঞ্চগড় নয়, দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে আসছেন অনেকে।
কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে পর্যটকদের আনাগোনায় প্রাণচাঞ্চল্য ফিরছে তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটন স্পটে। বিশেষ করে মহানন্দা নদীর তীর ও ডাকবাংলো এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা। তবে পর্যটন বিকাশে সরকারে নতুন উদ্যােগের দাবী আগত পর্যটকদের।
পর্যটকদের চাহিদা বাড়ায় ব্যক্তি উদ্যােগে গড়ে উঠছে আবাসিক হোটেল ও রিসোর্ট। কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। তবে পর্যটন মৌসুমের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন৷
হিমালয়ের বরফঢাকা চূড়া দেখতে পাসপোর্ট-ভিসা করে যাদের যাওয়া সম্ভব হয় না৷ তারাই এসময়ে আকাশ পরিষ্কার থাকলে দেশের মাটিতে দাঁড়িয়েই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার মায়াবী সৌন্দর্য। হেমন্তের নির্মল আকাশে প্রকৃতির এই অপার বিস্ময়ই এখন টানছে প্রকৃতি প্রেমীদের।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন জানান, পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে। অন্যান্য পর্যটকদের মত আমিও কাঞ্চনজঙ্ঘা নিজ চোখে অবলোকন করলাম। আগত পর্যটকদের নিরাপত্তার জন্য থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে একটি টিম কাজ করছে। যেন কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। তবে এখানে আবাসনের সংকট রয়েছে। আমরা চেষ্টা করছি কিভাবে সংকট সমাধান করা যায়।
পড়ুন:গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
ইমি/


