নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ নিহত ২, শিশুসহ আহত ১০

নরসিংদীর রায়পুরা ও শিবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক ও এক পথচারী বা যাত্রী নিহত হয়েছেন। এসব ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পৃথক সময়ে রায়পুরার হাসনাবাদ ও শিবপুর কলেজ গেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আজ দুপুরে রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ১০ নম্বর সেতুসংলগ্ন সিএনজি পাম্পের কাছে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তিন শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। নিহতের ব্যক্তির নাম উজ্জল চন্দ্র শীল তিনি রায়পুরা উপজেলা মেথিকান্দা গ্রামের নারায়ণ চন্ত্র শীলের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, আজ দুপুরে হাসনাবাদে সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হতাহত দশজনের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রায়পুরার চান্দেরকান্দি গ্রামের অলি মিয়া (৫৫) ও গিয়াস উদ্দিন (৫৫), রায়পুরা পূর্বপাড়ার রুহুল আমিন (৩০), নরসিংদী সদরের সুস্মিতা (১০), সোনিয়া শীল (৩০), প্রল্লাদ (০১) এবং রায়পুরা এলাকার মাইন উদ্দিন (৩৫), তাঁর স্ত্রী লিপি বেগম (২৮) ও তাঁদের চার বছরের শিশুসন্তান আনিছ। এ ছাড়া আনুমানিক ৫৫ বছর বয়সী অপর এক আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে আজ সকাল সাতটার দিকে নরসিংদীর শিবপুর কলেজ গেট ওভারব্রিজের পশ্চিম পাশে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়া ও তাছলিমা বেগমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একটি ট্রলিতে ওঠেন ছাব্বির। ট্রলিটি শিবপুর কলেজ গেট ওভারব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তিনি আকস্মিকভাবে গাড়ি থেকে নিচে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির ট্রলির ভারী চাকা তাঁর ওপর দিয়ে চলে গেলে তিনি মারাত্মকভাবে পিষ্ট হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে নরসিংদী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া এই সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন